জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরন -২০২৬

March 18, 2026 Admin 43 views
Back to Blogs

আলহামদুলিল্লাহ আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশন থেকে সর্বস্ত জনগনের জন্য ইফতার বিতরন করা হয় টাঙ্গাইলের ঘাটাইলের প্রাণকেন্দ্র কলেজমোড় সিয়াম মেডিকেল হল এর সামনে । ইফতার সামগ্রী বিতরন করছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম মাওলা ও প্রতিষ্ঠানের কার্যনির্বাহী সদস্য সহ দাতা সদস্য গন।ইনশাআল্লাহ ভবিষ্যতে এই রকম কাজ অব্যাহত রাখতে ফাউন্ডেশন সর্বদা অঙ্গীকারবদ্ধ।

পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো আর্তমানবতার পাশে দাঁড়ানো। আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অসহায় ও মেহনতি মানুষের মাঝে ইফতার পৌঁছে দিচ্ছে আমাদের একঝাঁক উদ্যমী তরুণ।
সমাজের প্রতিটি মানুষের সাথে রমজানের খুশি ভাগ করে নেওয়াই আমাদের লক্ষ্য। আপনার সামান্য সহযোগিতাও পারে একজন রোজাদারের মুখে হাসি ফোটাতে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এবং একটি সুন্দর সমাজ গঠনে আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশন সবসময় অঙ্গীকারবদ্ধ।
আসুন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একে অপরের সহায় হই।

এই প্রোগ্রামকে সমর্থন

আমাদের মিশনকে সমর্থন করুন

আপনার দান আমাদের কাজ চালিয়ে যেতে এবং সম্প্রদায়ে পার্থক্য তৈরি করতে সাহায্য করে।

দান করুন

Share this article