আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ।

প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় টাঙ্গাইলের ঘাটাইলে আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ।
Programs

০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে টাঙ্গাইলের ঘাটাইল মেইন রোডে অবস্থিত হোসেন টাওয়ারের ২য় তলায় আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ফাউন্ডেশনের মানবিক ও সমাজসেবামূলক লক্ষ্যের অংশ হিসেবে স্থানীয় দরিদ্র ও শীতকষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম মাওলা এবং অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ উপস্থিত থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই প্রোগ্রামকে সমর্থন করুন

এই গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে এবং স্থায়ী প্রভাব তৈরি করতে আমাদের সাহায্য করুন।

দান করুন
Published Feb 03, 2026